ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনা করলেন এরদোয়ান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৭ ০৯:৫২:৩৯
image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে ভেনেজুয়েলা, গাজা সংকটসহ বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ফোনালাপ শেষে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি গাজা ও ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু উঠে আসে আলোচনায়।
মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং এ বিষয়ে তুরস্কের দৃষ্টিভঙ্গি ও অবস্থান যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কী ওয়ার্ডস:এরদোয়ান-ট্রাম্প ফোনালাপ,ভেনেজুয়েলা সংকট,গাজা পরিস্থিতি