তিন দফা দাবিতে ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-০৩ ২২:৫৮:৫৪
image

তিন দফা দাবিতে ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখেছে ব্যবসায়ীদের একাংশ। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ। এতে ১৫ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে, রাজধানীঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অনেক পাম্পই খোলা দেখা গেছে। এদিকে, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেউ ধর্মঘট ডাকেনি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি।
জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ করাসহ তিন দফা দাবিতে রোববার সকাল থেকে সিরাজগঞ্জ, খুলনাসহ কয়েকটি জেলায় ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখে শ্রমিক ইউনিয়ন। জ্বালানী তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মুরাদ হোসেন জানান, দাবি না মানা হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতেজ্বালানি তেল মজুত কমছে। এতে বিপাকে পড়ে যানবাহনের চালকেরা।
এদিকে, ঢাকার কাওরানবাজারে সংবাদ সম্মেলনে, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, যারা ধর্মঘট ডেকেছে তারা এই সংগঠনের  কেউ নয়।  
সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে এসময় আশ^স্ত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বিপিসির পরিচালক অনুপম বড়–য়া।
পেট্রোল মালিকদের তিনটির মধ্যে দু’টি দাবি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আরেকটি দাবি বিবেচনায় আছে বলে জানান তিনি।