শা হ না জ পা র ভী ন মি তা

  • কবি ও কবিতা
  • ২০২৬-০১-০৩ ১০:৪৭:০৭
image

কবি কি কখনো কবিতার মত হতে পারে!
হয়ত পারে ,না হলে রাতের নক্ষত্র কেনো 
আঁধারে শুধুই তাকে ডাকে।
বলে ,এই বিষন্ন রাতে তুমি এসো 
এসো শুঁকতারা ছুঁয়ে ভোরের সূর্যালোকে । 

তোমার কবিতার শব্দবিন্যাসে 
শব্দেরা যেমন জড়িয়ে ভালোবাসে,
তেমনই তুমি এসো রাতের আলোয় 
তোমার দুচোখের উজ্জ্বল মায়ায়।

যেখানে ডুবে যায় সব নক্ষত্ররাজি
ভোরের আলোয় যখন চোখ মেলো,
কত সুর কত গান শিশির দূর্বা ঘাসে 
তুমি হেটে যাও ,গহনে শব্দের গান 
যেখানে সবুজ বৃক্ষ নদীর কলতান।

কবি তুমি প্রকৃতির মতন 
যেমন তোমার কবিতায় ,গহন বন নিঃসীম আকাশ।
দূর পাহাড় সেখানে গভীরে সমুদ্রজল
দুলে যায় ,চারিদিকে বাউল বাতাস 
বইছে ,তুমি আর তোমার কবিতায় ।