খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খানজাহান আলী থানায় কুরআনখানি ও দোয়া অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০১-০২ ১৯:১৮:২৫
image

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুরআনখানি ও দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়  আটরা গিলাতলা ইউনিয়ন  বিএনপির  উদ্যোগে কুরআন খানি ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিকালে ৭ নং ওয়ার্ডের লিন্ডা ক্লিনিক এর পাশে  মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এসময়  উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা  রফিকুল ইসলাম শুকুর, শেখ আনোয়ার হোসেন , ইউপি সদস্য আল আমিন, যুবদল নেতা মোল্ল্যা সোলায়মান, এসময় ৯ টি ওয়ার্ড এর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসি  উপস্থিত ছিলেন । 

খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে কুরআনখানি ও দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট   প্রতিনিধি  ঃ বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে  কুরআনখানি  ও দোয়া মাহফিল ফুলবাড়িগেটে  অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান  আলী থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক  শেখ বিল্লাল হোসেন, সদস্য সচিব  মোঃ মাসুম বিল্লাহ, সেচ্ছাসেবক দল নেতা মোঃ মামুন শেখ,মোঃ জাকারিয়া,মেহেদী হাসান,রেজাউল করিম,ইমরান মোল্লা,নুর ইসলাম,জিএম লিটন,রাকিবুল ইসলাম,মিরাজুল ইসলাম রানা,সজীব শেখ,মোঃ শুকুর শেখ,আবু বক্কর সিদ্দিক স্বাধীন,আলমগীর হোসেন ইমন,জিএম মনজুরুল ইমাম,মাসুদ হোসেন,আলামিন,আশরাফুল ইসলাম,কায়সেদ আলী,মাসুম হোসেন, মোঃ আব্দুর রহিম শেখ, শেখ রাব্বি, ইমাম হোসেন তুষার,সালাউদ্দিন,খাইরুল,সজল মোড়ল,বাহাউদ্দিন,সুমন হাওলাদার,মোহাম্মদ শাহিন, বাদল প্রমুখ। 

 যোগিপোল  ৭,৮ ও নং ওয়ার্ড এর উদ্যোগে  কুরআনখানি  ও দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুরআনখানি  ও দোয়া মাহফিল খানজাহান আলী থানার যোগিপোল ৭ ,৮ ও নং ওয়ার্ড এর উদ্যোগে আছরবাদ জাব্দিপুর রেলগেটে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্ল্যা সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী,  যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি  আলমগীর হোসেন, মোল্লা সোহরাব হোসেন, মোসাদ্দেক হোসেন বিশ্বাস,বেগ মফিজুর ইসলাম, মুন্সি আজমল হোসেন, মোল্লা সোলাইমান, আজিজুল ইসলাম, মোঃ মাসুম ফকির, মোজাফফার ফকির, কামাল হোসেন, লিটু, মুক্তার, আলতাফ হোসেন, মোঃ শাহজাহান প্রমুখ। 

খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত 
ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনায়  দোয়া অনুষ্ঠান ফুলবাড়িগেট বাজার জামে মসজিদে অনুষ্ঠিত  হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারন সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিএনপি নেতা  রফিকুল ইসলাম, শাহাবুদ্দিন, শহিদুল ইসলাম, জহির উদ্দিন টিপু, শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া  খানজাহান আলী থানা এলাকার  সকল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত  হয়।