কবি সুহেনা আক্তার হেনার দ্বিতীয় কাব্যগ্রন্থ “শব্দের ভেতর আমি” এর মোড়ক উন্মোচন

  • সিলেট প্রতিনিধি::
  • ২০২৬-০১-০২ ১০:১৫:১৭
image

কবি সুহেনা আক্তার হেনার দ্বিতীয় কাব্যগ্রন্থ  “শব্দের ভেতর আমি” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১ টায় সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে জুঁই প্রকাশনি কর্তৃক প্রকাশিত "শব্দের ভেতর আমি" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় সাহিত্যপ্রেমী ও গুণীজনদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে রোটারীয়ান নুরুল ইসলাম রুপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবী তাবেদার রসুল বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শিপারা শিপা, সাংবাদিক মোহাম্মদ শরিফ।
এছাড়া উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুল মোমিন, সাহিত্যকর্মী রুবেল আহমেদ, সমাজকর্মী হামিদা জাহান,ব্যাবসায়ী সবুজ সেমল কুলাব প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে কবি সুহেনা আক্তার হেনা'র সাহিত্যচর্চা, কাব্যভাষা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করে বলেন “শব্দের ভেতর আমি” পাঠকদের অনুভূতির গভীরে পৌঁছাবে এবং সমকালীন বাংলা কবিতায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে। কবির সাহিত্যযাত্রার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা।