সা ই দু জ্জা মা ন র ও শ ন

  • চোখের সুখ
  • ২০২৩-০৯-০৩ ০৯:১৭:১৯
image

একবার তারে আমি দেখিয়াছি 
পাহাড়ের গায়
সেই স্মৃতি গড়াতে গড়াতে
সমুদ্রে যায়
বালুতে শুয়ে থাকা
ঝিনুকের বুকে হাহাকার
তারে আমি দেখি নাকো আর
চোখের সুখটাকে 
বড় ভালোবাসি
তাই  আমি বারে বারে
পাহাড়ের কাছে ছুটে আসি।