নাচোলে স্থানীয় আধিপত্য বিস্তারে ব্যবহৃত ১৬টি দেশীয় ধারাল অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-০১ ১৯:১২:১৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে স্থানীয় আধিপত্য বিস্তারে ব্যবহৃত  ১৬টি দেশীয় ধারাল অস্ত্র এবং ৩ রাউন্ড  তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে গত বুধবার(৩১ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নেজামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বহেরুল ইলা মিত্র গেট এলাকার একটি দিঘীর পাড়ে অভিযান চালিয়ে এ সব অস্ত্র,গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দীঘিপাড়ে সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকার গোপন তথ্যে অভিযান চালায় র‌্যাব। অভিযানে জব্দ বস্তা হতে ওইসব অস্ত্র,গুলি পাওয়া যায়। এ ব্যাপারে নাচোল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েেেছ বলেও জানায় র‌্যাব।