অ রু ণি মা চ্যা টা র্জি

  • বদলায় না
  • ২০২৫-১২-৩১ ১৪:০৫:৫৬
image

নকশালবাড়ি সবুজ গ্রাম।
অতীতের ক্ষত বুকে নিয়ে,
দাঁড়িয়ে আছি ধুধু প্রান্তরে !
এক ভাঙাচোরা অষ্টবক্র বুড়িমা
লাল ধুলো উড়িয়ে আসছে !
ও যেন মহাকালের দূত !
আমি ওর মধ্যে,
ইন্দির ঠাকুরণ আর হাজার চুরাশির মাকে দেখতে পেলাম।
পাক্ষিক চাঁদ ডোবার সন্ধিক্ষণে,
ওর ধূসর আঁচল উড়ে যায়
অন্য কোন ঠিকানায়।
দুই প্রজন্মের জিজ্ঞাসা চিহ্ন ঝুলিয়ে
ও আমার চোখের দিকে তাকায় !
নিরাপত্তার অভাবে একটা দীর্ঘ গাছ খুঁজি।
আমায় ছায়া দেবে,
ছোট ছোট আগাছা, লতা গুল্ম,
অক্টোপাসের মতো পেঁচিয়ে ধরে,
আমার মনন সত্তা।
সূর্য ওঠার আর কত দেরি !