বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র শোক

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৫-১২-৩০ ১২:১৩:৩৪
image
অদ্য মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ শোকবার্তায় বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দেশের রাজনৈতিক ক্রান্তিলগ্নে জননেত্রী খালেদা জিয়ার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে জাতি এক বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব হারালো, যা জাতির জন্য অপূরনীয় ক্ষতি। বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা তাঁর বিদেহি আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও দলের সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীসহ সামগ্রিক জনগণ যেন এই অপূরণীয় ক্ষতির সময় দৃঢ় মানসিক শক্তি অর্জন করতে পারে — এ প্রার্থনা আমাদের।