চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা ও সেরা আটজনকে পুরস্কার বিতরণ

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-০৯-০২ ২৩:২২:৩৮
image

:যশোরের চৌগাছায় 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা ও সেরা আট জন স্বেচ্ছাসেবককে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২সেপ্টেম্বর) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের ‌প্রধান কার্যালয়ে (সিটি প্লাজা মার্কেট (২য় তলা) মেইন রোড, চৌগাছা বাজার, যশোর) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে সংগঠনকে আরো গতিশীল এবং সুশৃংখল করতে সকল সদস্যদের কে নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সভায় সেরা আট জন স্বেচ্ছাসেবীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে নিয়মিত রক্তদান এবং রক্তদাতা ম্যানেজ করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ কবির হোসেন সোহেল, সহ-দপ্তর সম্পাদক মোঃ রাকিব হাসান, সদস্য মোঃ শাহ আলম, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, রক্ত বিষয়ক সম্পাদক মোঃ সুমন হোসেন, পাতিবিলা ইউনিয়ন শাখার রক্ত বিষয়ক সম্পাদক মোঃ তুষার আব্দুল্লাহ, কে পুরস্কৃত করা হয়েছে। 
এছাড়াও চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের দাতা সদস্য মোঃ সিফাত রহমান এবং জগদীশপুর ইউনিয়ন শাখার রক্ত বিষয়ক সম্পাদক মোঃ সুমন হোসেন তারা দূর প্রবাসে পাড়ি জামাবেন তাদের জন্য চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল ও সকল স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। মাসিক মিটিংয়ে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আবু জাফর বিশ্বাস, সহ-সভাপতি মোঃ শাহিন কবির, কেন্দ্রীয় সহ- দপ্তর সম্পাদক মোঃ রাকিব, মোঃ মোনায়েম হোসেন, মোঃ সুমন হোসেন, মোঃ তুষার আব্দুলাহ, দ্বীপ্ত বিশ্বাস, মোঃ শাহ আলম, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ আবু হানিফ, মোঃ সিফাত রহমান, মোঃ সোহেল, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জুয়েল হোসেন, মোঃ মেহেদী হোসেন, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান -সহ প্রমুখ। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে এভাবেই সকলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।