লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস,গড়ের রাজা বিরাট কোহলি

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১২-২৮ ২১:৫৭:২৮
image

বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্ম ধরে রেখে আরও একটি বিশ্ব রেকর্ড নিজের নামে লিখেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। গুজরাটের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ গড়ের ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।
ম্যাচটিতে ৬১ বল মোকাবিলায় ৭৭ রানের ঝরঝরে ইনিংস খেলেন কোহলি। ব্যাট হাতে দাপটের পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন উজ্জ্বল—নেন দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
এই ইনিংসের পর লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে কোহলির গড় দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৮৭। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন দীর্ঘদিনের রেকর্ডধারী অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইকেল বেভানকে।
এর আগে চলতি টুর্নামেন্টেই কোহলি গড়েছেন আরেকটি মাইলফলক—দ্রুততম ১৬ হাজার রান পূর্ণ করার কীর্তি। মাত্র ৩৩০ ইনিংসে এই রানে পৌঁছে তিনি আবারও নিজের ধারাবাহিকতা ও ক্লাসের প্রমাণ দিয়েছেন।
বিজয় হাজারে ট্রফিতে কোহলির এমন পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটে তার প্রভাব ও দীর্ঘ ক্যারিয়ারের শ্রেষ্ঠত্বকে আরও একবার স্পষ্ট করে তুলেছে।

কীওয়ার্ডসঃবিরাট কোহলি,লিস্ট এ ক্রিকেট,বিজয় হাজারে ট্রফি