চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকলে একই পরিবারের ৪ জন সহ ৫ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। এদের ৩ জন পুরুষ ও ২ জন নারী। পরে তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। তাদের পতাকা বৈঠকে বসার জন্য বলা হয়েছে।
সং¤িøস্ট নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, রোববার(২৮ডিসেম্বর) সকাল পৌন ৮টার দিকে মেইন আন্তর্জাতিক র্সীমান্ত পিলার ২১৯/৭১ আর হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে লালমাটি খাঁড়ির ঘাট নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদশে অবৈধ অনুপ্রবেশকালে ৫ জনকে আটক করা হয়। তাঁরা অবৈধভাবে বিভিন্ন সময় কাজের জন্য ভারতে যাবার পর ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশে ফেরার পথে আটক হন। এ ঘটনায় প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টকে ফোন করে প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকে বসার জন্যও বলা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন, বিজিবি সীমান্তে আটক ৫ বাংলাদেশীকে জিডি করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের পরিচয় নিশ্চিত করতে পরিবারকে খবর দেয়া হয়েছে। তাঁদের পুলিশ হেফাজতে উপজেলা প্রশাসনের ডাকবাংলোতে রেখে থাকা-খাবার ব্যবস্থা করা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, এই ৫ জন বিভিন্ন সময় ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন এলাকায় যাবার পর ক্ষুদ্র ব্যবসা,দিনমজুরি সহ বিভিন্ন কাজে জড়িত ছিলেন। তাঁরা ৩ মাস থেকে এক বছরের বেশি সময় সাজা ভোগ করেছেন। তাঁরা একাধিকবার কাজের জন্য পাসপোর্ট ছাড়াই ভারত যাতায়াত করেছেন।
আটক ৫ জন হলেন নড়াইলের কালিয়া থানার খরেলা জামিলডারা গ্রামের কামরুল লস্কর(৪৬), তাঁর স্ত্রী লিপি লস্কর(৪০), তাঁদের ছেলে সাদ্দ¥ম লস্কর(২২) ও মেয়ে মোসা.ফিরোজা(১৬) এবং বাগেরহাটের মোল্লারহাট থানার নাইলো কাটাদূরে গ্রামের হায়দার সর্দার(২৩)।