মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • চিরস্থায়ী বন্দোবস্ত
  • ২০২৫-১২-২৮ ১৮:১৪:২০
image

দিন,ক্ষণ,মাস অন্তত কাল এ হৃদয়ে যার বসবাস 
হঠাৎ করে নিয়তির এক উপহাস হলো বড় সর্বনাশ 
থেমেগেছে নিঃশ্বাস তাই তো মনোমন্দিরে দীর্ঘঃশ্বাস,
চলে গেলে নিয়ে গেলে বিশ্বাস ভাগ্যের নির্মম পরিহাস?
আঁধারে বন্দী জীবনের সব আশ্বাস ভরসাও উচ্ছাস! 
ভেঙে গেল স্বপ্ন মিছে মরিচীকা আয়োজনে নাঃভিশ্বাস!
"রাব্বির হামহুমাকামা রাব্বায়ানি সাগিরা"হে দয়াময় প্রভু
 ভুল যদি করেও থাকে কভু পিতামাতাকে কষ্ট দিওনা তবু
জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী বন্দোবস্ত দাও হে মহিয়ান
তোমার মায়ায়,তোমার ছায়ায় রাখিও আল্লাহ সর্বশক্তিবান।