চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর সহ জেলার বিভিন্ন উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খীস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সকালে জেলার ৭৯ টি চার্চ এবং গীর্জায় প্রার্থণার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন শুরু করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী,বাঙ্গালী সহ জেলার কয়েক হাজার খ্রীস্টান। গাওয়া হয় ধর্মীয় সঙ্গীত। বাইবেল থেকে বাণী পাঠ করে শোনান যাজকরা। দিবসটি উপলক্ষে উপাসনালয়গুলি সাজানো এবং আলোকসজ্জিত করা হয়। কেক কাটা হয় গীর্জায় গীর্জায়। নতুন পোষাক পরে শিশুরা মেতে ওঠে আনন্দে। খীস্টানদের বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় ভাল খাবার। আমন্ত্রণ করে খাওয়ানো হয় অতিথিদের।
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান গীর্জা সদর ব্যাপ্টিষ্ট চার্চ কমিটি সভাপতি বিথিকা বারই বলেন, সুন্দরভাবে উৎসবমূখর দিনটি পালন হয়েছে। সদর ব্যাপ্টিষ্ট গীর্জায় উপাসনা পরিচালনা করেন রেভারেন্ড সুনীল হাসদা। তিনি আরও বলেন, জেলায় ব্যাপিষ্ট,ক্যাথলিক,লুথারেন সহ বিভিন্ন ধরণের খীষ্টান রয়েছেন। অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী এখন খ্রীস্টান। ফলে জেলায় এখন কয়েক হাজার খ্রীস্টান রয়েছেন।
এদিকে জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ সদর উপজেলার আমনুরা মিশন গীর্জা পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরাজ বলেন,খেলাধুলো আয়োজন সহ বিভিন্ন আয়োজনে নির্বিঘেœ জেরায় বড়দিন উদযাপিত হয়েছে।