অ র্চ না মা লা কা র

  • ভালোবাসা
  • ২০২৫-১২-২৫ ২০:৫৭:২৮
image

ভালোবাসার আবার বয়স থাকে নাকি ?
প্রেম শব্দটা বলতেই মুখ লাল হয়ে ওঠে।
অথচ প্রেমপ্রীতি ভালোবাসার ভিন্ন ভিন্ন আঙ্গিক আছে ---
সংসারে প্রেম-ভালোবাসা এগুলো না থাকলে
নতুন প্রজন্ম ভালো মানুষ হবে কী করে ?
যে জন্ম থেকেই মা-বাবার দ্বন্দ্ব দেখবে
সে শুধু হিংসা-বিদ্বেষই শিখবে
একসময় তার জীবনও বিষাদে ভরে উঠবে।
প্রেম-ভক্তি, ভালোবাসা শব্দগুলোর সঠিক ব্যাখ্যা জানা চাই,
এগুলো না থাকলে মানুষ হওয়া যায় না।
মা-বাবা, ভাই-বোন, আত্মীয় পরিজন
এদের মধ্যে ভালোবাসার বন্ধন না থাকলে
আন্তরিকতার বিচ্ছেদ ঘটে,
কাছের মানুষ দূরে সরে যায়, স্বার্থপরতা, হানাহানি
ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে।
হিংসার আগুনে জ্বলতে থাকে পরিবার, সমাজ-রাষ্ট্র, জাতি ।
আজ ভালোবাসার নামে কাদা ছোড়াছুড়ি চলে,
প্রেমের নামে ব্যাভিচার আর ভক্তি-শ্রদ্ধা বিলুপ্ত হয়।
ভালোবাসার নামে শুধু হাতে ফুল তুলে দেওয়া নয়,
ভালোবাসা মানে ত্রিধারায় গড়া সুন্দর একটা পৃথিবী।