চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জর ৩টি সংসদীয় আসনের সবকটি থেকে বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ১৪ প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে বুধবার চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের জন্য সহকারী রিটার্নিং অফিসার ও গোমস্তাপুরের ইউএনও কার্যালয় থেকে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিন এই আসনে বাংলাদেশের কমিউনিষ্ট পাটির (সিপিবি-কাস্তে) প্রার্থী হিসাবে মনোনয়নপত্র তুলেছেন সাদিকুল ইসলাম। এছাড়া সাবেক বিএনপি ও আ’লীগ নেতা এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু মনোনয়নপত্র তুলেছেন। তিনি বলেন জাতীয় পার্টি (জিএম কাদের-লাঙ্গল) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।
এর আগে জেলার ৩টি আসনের সবকটি থেকে বিএনপি জামায়াতের ৬ প্রার্থীসহ ১২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির ৪ নেতা,চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসন থেকে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের (মোমবাতি) একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব-তারা) থেকে একজন মনোনয়নপতত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল বলেন, বুধবার পর্যন্ত ১৪ চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ৩ জন সহ জেলায় মোট ১৪ জন মনোনয়নপত্র কিনেছেন।