চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের সবকটি থেকে বিএনপি,জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-২৩ ০৮:৫৭:০৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জর  ৩টি সংসদীয় আসনের সবকটি থেকে বিএনপি ও জামায়াত মনোনিত ৬ প্রার্থীর সকলে তাঁদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া দলীয় প্রাথমিক সিদ্ধান্ত  অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন মনোনয়নবঞ্চিত ৩ বিএনপি নেতাও। সোমবার (২২ডিসেম্বর) পর্যন্ত জেলার ৩টি আসনে এই ৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি প্রার্থী,সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞার পক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক শফিকুল ইসলাম। এর আগে গত ১৭ ডিসেম্বর এই আসনে একই কর্মকর্তার নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন জামায়াত প্রার্থী,রাজশাহী মহানগর আমীর ড. কেরামত আলী।
এদিকে গত ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত)  আসনে বিএনপির প্রার্থী,সাবেক এমপি ও কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলামের পক্ষে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রাব্বানী সরদারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান। গত ১৮ তারিখ এই আসনে  জামায়াত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড.মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলা  নির্বাহী অফিসার ও এই আসনের অপর সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বিএনপি প্রার্থী,সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা হারুরুন রশীদ গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদত হোসেন মাসুদের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত ১৭ ডিসেম্বর এই আসনের জামায়াত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর নুরুল ইসলাম বুলবুল  রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মেনানয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া সোমবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার  কার্যালয় থেকে দলীয় প্রাথমিক সিদ্ধান্ত অগ্রাহ্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন মনোনয়নবঞ্চিত বিএনপির তিন নেতা। এরা হলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালম তুহিন,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি ও  বুয়েটের সাবেক ছাত্রদল নেতা ইমাদদাুল হক মাসুদ। তবে মনোনয়ন সংগ্রহকালে মাসুদ উপস্থিত থাকলেও  তুহিনের ও শুচির পক্ষে মনোনয়নপত্র নেন তাঁর কর্মী-সমর্থকরা।