চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৪ হাজার ৮০০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৫০ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়,গত রোববার(২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে গোপন খবরের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্তে পিলার ১৮৩/৩ এস হতে মাত্র ৬০ গজ বাংলাদেশে অভিযান চালায়। অভিযানে ৪৮০০ পিস ট্যাবলেট ও ৫০ বোতল সিরাপ জব্দ হয়। তবে অভিযানকালে চোরকারবারিরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যায়। এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াদীণ বলেও জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক(৫৯বিজিবি) লে.কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করে বলেন, মহানন্দা ব্যাটালিয়ন চলতি মাসে আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ১৮০ পিস নেশার ট্যাবলেট ও ফেনসিডিলের বিকল্প ৬২০ বোতল বিভিন্ন ধরণের নেশার সিরাপ জব্দ করেছে। সীমান্তে মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।