থাইল্যান্ডের সঙ্গে টানা দুই সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতার কারণে নারী ও শিশুসহ পাঁচ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছে।
রোববার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে চালানো গোলাবর্ষণ, রকেট হামলা ও বিমান হামলার ভয়ে বহু মানুষ বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগ করেছে। এতে সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে এবং ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে।
সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন কম্বোডিয়ান নাগরিককে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে, থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই সীমান্ত সংঘাতের প্রভাব তাদের দেশেও পড়েছে। সহিংসতার জেরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানানো হয়েছে।
কীওয়ার্ডসঃকম্বোডিয়া থাইল্যান্ড সংঘর্ষ,সীমান্ত সহিংসতা,বাস্তুচ্যুত মানুষ