কোম্পানীগঞ্জ ওয়ার্কসপ মালিক সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নুরনবী,সম্পাদক সাত্তার

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-১২-২০ ২৩:০৭:৪৫
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,কোম্পানীগঞ্জ ওয়ার্কসপ মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নুরনবী ও সম্পাদক আবদুস সাত্তার নির্বাচিত হয়েছেন।
শনিবার সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়।
ভোট গণনা শেষে সভাপতি পদে নির্বাচিত নুরনবী, সম্পাদক পদে নির্বাচিত আবদুস সাত্তার, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আহসান উল্যাহ,সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো: আলমগীর, মো: ইব্রাহীম,রুপন কর্মকার,মো: রফিক উল্যাহ,মো: দিদার হোসেন,জাকের হোসেনের নাম ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার স্মৃতি প্রভা নন্দী।এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন বাচ্ছু,সিরাজ উল্যাহ।