চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পুলিশের সংকেত অগ্রাহ্য করে পালাতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে একই মোটরসাইকেল আরোহি দুই তরুন নিহতের পর পুলিশের কারণেই ওই দূর্ঘটনা ঘটার অভিযোগে বিশ^রোড মোড়ে পুলিশ বক্সে অগ্নিসংযোগ,সদর থানা পুলিশ ফাঁড়ি ভাংচুর ও লুটতরাজ, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান সহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। শনিবার(২০ ডিসেম্বর) সদর থানায় সদর থানার উপ-পরিদর্শক(এসআই) শাকিল হোসেন সন্ত্রাস বিরোধি আইনে মামলাটি দায়ের করেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ১৫ জনকে এজাহারনামীয় সহ ২৫০/৩০০ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সার্কিট হাউস মোড়ে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শহরের পোলাডাঙ্গা জোড়বাগান মহল্লার শাহ আলমের ছেলে রিফাত(১৮) ও পাশের চাঁদলাই জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ (১৭)।
এদিকে ঘটনার প্রতিবাদে শহরে তুলকালাম কান্ড ঘটায় বিক্ষুদ্ধরা। ঘটনার কয়েক মিনিটের মধ্যে আগুন দিয়ে সম্পূর্ণ জ¦ালিয়ে দেয়া হয় আধাকিলোমিটার দূরের বিশ^রোড মোড়ের দ্বিতল আতউল ট্রাফিক বক্স,বক্সের রাখা পুলিশের একটি মোটরসাইকেলসহ সকল আসবাবপত্র,ঘটনাস্থল মহাসড়কে প্রায় তিন ঘন্টা অবরোধ সৃষ্টি করায় দীর্ঘ যানজটে আটকা পড়ে যানবাহন এবং ভাংচুর ও লুটপাট করা হয় নিকটের সদর থানা পুলিশ ফঁড়ি,ফাঁড়ির ভেতর অবস্থিত পুলিশ অফিসার্স মেস ও ফাঁড়িতে রাখা পুলিশের আরেকটি মোটরসাইকেল। এ সময় ঘটনাস্থলগুলো ছেড়ে সরে যায় পুলিশ। পরে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মরদেহ উদ্ধার করে। এদিকে ঘটনার পর প্রায় ৬ ঘন্টা শহরের কোন পয়েণ্টে কাজ করে নি পুলিশ। সদর থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর রাতেই পরিবারকে বুঝিয়ে দিয়েছে। বিপুল ক্ষয়ক্ষতি হলেও পুলিশের কেউ আহত হন নি। ঘটনার পর সূযোগসন্ধানী লুটপাটকারী ‘তৃতীয়পক্ষ’ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও দীর্ঘ সময় জুড়ে শহরে নৈরাজ্য চালায়। পুলিশ ওই তৃতীয়পক্ষকে এরই মধ্যে শনাক্ত করেছে। এদিকে ঘটনা তদন্তে জেলা পুলিশ উচ্চ পর্যায়ের তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে পুলিশের গাফলতি খতিয়ে দেখবে ও থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।