তারেক রহমানের নিজ দেশ বাংলাদেশে শুভ আগমন উপলক্ষে ঐতিহাসিক জাতীয় নাগরিক সংবর্ধনা প্রসঙ্গে

  • সৈয়দ মোঃ মাঈনুদ্দিন মনির
  • ২০২৫-১২-২০ ২০:৩২:১৮
image

এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের সদয় অবগতি ও প্রয়োজনীয় সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জানানো যাচ্ছে যে, আগামী ২৫/১২/২০২৫ইং বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় ঢাকা এয়ারপোর্ট বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের পূর্ব পাশ্বে রেল লাইনের পশ্চিম পাশ্বে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব এর আদেশক্রমে সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আরো বিশেষ উল্লেখ্য যে, বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননেতা তারেক রহমান সাহেব বিমানবন্দর থেকে বাহির হওয়ার পর একসাথে আমরা সবাই ঢাকা কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় প্রায় কয়েক কোটি জনমানুষের উপস্থিতিতে নিজ দেশ বাংলাদেশে তারেক রহমান সাহেবের শুভ আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রাণ বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবকে ঐতিহাসিক জাতীয় বিশাল নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে। উক্ত ঐতিহাসিক জাতীয় বিশাল নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের জনগণের প্রাণ বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ  অতিথির বক্তব্য রাখবেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অতএব, উক্ত বিশাল জাতীয় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যথা সময়ে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইল।
উক্ত অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য আপনার স্বনামধন্য গণমাধ্যম থেকে রিপোর্টার ও ফটো সাংবাদিক/ক্যামেরাপার্সন প্রেরনের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।