শি উ লী আ ক্তা র শী লা

  • তোমায় মানি
  • ২০২৫-১২-২০ ১৯:৩৭:২৯
image

ঘোর বিপাকেও হাল ছাড়ি না 
উঠে দাঁড়াই শক্ত করে, 
বুকের ভেতর জমাট ক্ষত 
হরহামেশাই রক্ত ঝরে।
ভয় করি না রক্ত মুছে 
শক্ত হাতে দুঃখ ধুই, 
স্রষ্টা কেবল তোমায় মানি 
তোমার তরেই ষড়ঙ্গ নুই।