মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৪ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১২-১৮ ০৯:২৯:৪৩
image

মহেশখালী কক্সবাজার,
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার এর নেতৃত্বে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চর এলাকায়  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। 
এই সময় সোনাদিয়া দ্বীপ সংলগ্ন  মহেশখালী চ্যানেল থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করা।
মহেশখালী ফের অবৈধভাবে বালু  উত্তোলনকারিদের  আতঙ্কের  নাম  সদ্য যোগদানকৃত মহেশখালী  উপজেলার  সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার।
১৭ ডিসেম্বর(বুধবার) দিনে দাপ্তরিক কাজ শেষে রাতে  মহেশখালী উপজেলার সহকারী  কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার এর নেতৃত্বে এই  অভিযান পরিচালনা করা হয়।  
অভিযান কালে মহেশখালী সোনাদিয়া দ্বীপে সংলগ্ন  চ্যানেলে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৪  লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জব্দকৃত বালু উপজেলা প্রকৌশলী, মহেশখালী এর মাধ্যমে নিলামের ব্যবস্থা করা হয়। 
সহযোগিতায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার  মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান, ইন্দ্রজিত পাল, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  বিজ্ঞ  এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  মো: আবু জাফর মজুমদার বলেন- সোনাদিয়া দ্বীপ একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা(Ecologically Critical Area-ECA). সোনাদিয়া দ্বীপ বা সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে অবৈধ। জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।