ইরানের দক্ষিণ-পূর্বে নিরাপত্তা চেকপোস্টে সশস্ত্র হামলা, পুলিশসহ চারজন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১৭ ২১:৫৬:৪৭
image

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে জাহেদান–ফাহরাজ সড়কে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা মেহেরের বরাতে জানা যায়, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা হঠাৎ করে চেকপোস্টে হামলা চালালে সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য প্রাণ হারান। এ ছাড়া গুলিতে একজন বেসামরিক নাগরিক নিহত হন।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে নিহতদের তথ্য নিশ্চিত করেছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক নিরাপত্তা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কী-ওয়ার্ডস:ইরান হামলা,কেরমান সংঘর্ষ,নিরাপত্তা চেকপোস্ট