জনতা পার্টি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, এবং জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান আজ এক যৌথ বিবৃতিতে স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক সংগঠক ওসমান হাদি–র ওপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,“দিনদুপুরে রাজধানীতে রাজনৈতিক প্রচারণার সময় একজন প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো শুধু বর্বরতা নয়-এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিভ্রান্ত, ভয়ভীতি প্রদর্শন ও দমন করার জঘন্য অপপ্রয়াস। আমরা এই হামলার কঠোরতম নিন্দা জানাই এবং দোষীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন,“একটি নির্বাচনপূর্ব পরিবেশে এ ধরনের সহিংসতা জাতির জন্য অশুভ সংকেত। মানুষ তাদের ভোটের অধিকার ও রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে। রাষ্ট্র কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি-আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিক, দৃঢ় এবং নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে তাঁরা পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্ব যথাযথভাবে নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
শেষে তারা বলেন,“গণতন্ত্রের পথে যেকোনো বাধা ও সহিংসতার বিরুদ্ধে জনতা পার্টি বাংলাদেশ এবং এনডিএফ সর্বদা সোচ্চার থাকবে।