চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে চোরাচালানে যুক্ত নেশাজাতীয় নতুন পণ্য চকো প্লাস সিরাপ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-১২ ১৯:৩৪:২০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারত থেকে চোরাচালান হয়ে আসা ৯৪ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। সম্প্রতি চোরাচালান তালিকায় যুক্ত নতুন পণ্যটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে (১২ ডিসেম্বর) অক্টোবর) মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২/৫ এস হতে  মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়  চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল।  অভিযান শুরু হলে টের পেয়ে পালিয়ে যায় একদল চোরাকারবারী। এরপর ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৯৪ বোতল  মালিকবিহীন চকো প্লাস সিরাপ উদ্ধার হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে  চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যাণ্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এটি এই শীত মৌসুমে নতুন সংযোজিত নেশাকারক পণ্য।  সীমান্তে চোরাচালান ঠেকাতে  নজরদারি  বৃদ্ধিও পর এর আগেও এই পণ্যের কয়েকটি চালান জব্দ হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক কিবরিয়া।