ম হা দে ব ন স্ক র

  • আসতে আসতে
  • ২০২৫-১২-০৯ ২৩:০৪:৪২
image

আসতে আসতে আসাও হয়, তোমায় একটু দেখাও হয়। 
তেমন হলে দু একখানা কথাও হয়। 
মানুষের তো আর কিছু নেই, অশান্তি তো চরম। 
জীবনে তার অস্থিরতা, দুঃখ চাষী, গভীর, কিন্তু নরম। 

পাথর হলে এমন নয়, মেলা, মজা এবং পরব;
নিরব নয়, বিনয় তার স্বভাবজাত, কিন্তু সরব। 
কথা না হয় কমই বলো, বুকের ভেতর বাতাস ভরো। 
এখনো সেই আগের মতই স্তব্ধ, থাকবে জড়োসড়? 

আকাশে নীল বাতাসে নীল, নীল তো মনের কোণে! 
সে সব কি আর বলতে পারি সকল জনে জনে। 
অল্প শীতল বাতাস, কিন্তু তেমন নয়। শীত পড়ছে। 
এই মাস তো অঘ্রাণে শেষ, শুকনো পাতা ঝরছে।