চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৬টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই স্মার্ট ফোন সহ সাগর ইসলাম(৪০) নামে এক ব্যাক্তি আটক হয়েছেন। তিনি শিবগঞ্জের কালুপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, রোববার(৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে চৌকা বিওপির একটি বিশেষ টহল দল ১৭৭/২ এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে সাগর ইসলামকে হাতেনাতে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি)অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, আটক ব্যাক্তিকে জব্দ মালামালসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীণ। সীমান্তে চোরচালান রুখতে বিজিবি নজরদারি বাড়িয়েছে বলেও জানান অধিনায়ক।