বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালী জাতির স্বাধীনতা, মুক্তির সংগ্রামে এক আপোষহীন নেতা। যিনি পাকিস্তানি সামরিক বাহিনীর রক্ত চক্ষু উপেক্ষা করে এদেশী পাকিস্তানি দালাল রাজাকারদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাঙ্গলী জাতিকে একত্রিত করে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। কিন্তু ৭১’এর পরাজিত সেই শক্তি এই স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তাই ৭৫’র এর ১৫ আগষ্ট ইতিহাসের সব থেকে কলঙ্কতম অধ্যায় রচিত করে পাকিস্তানের এই দোসররা। জাতির পিতা বঙ্গবন্ধু শে মুজিবুর রহমানকেই শুধুমাত্র তারা হত্যা করেননি। হত্যা করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ভাই শহীদ শেখ আবু নাসের, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের সকল সদস্যদের। এই হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো। বাংলাদেশের গনতন্ত্রকে হত্যা করে অস্ত্রের মুখে সামরিক শাসনের প্রত্যাবর্তন হয়েছিলে বাংলাদেশে। ১ি৯৮১ সালে পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। দুর্নীতিগ্রস্থ, অনুনন্নত ও পশ্চৎগামী একটি রাষ্ট্রকে আজ সুখী সমৃদ্ধ সম্ভাবনাময় উন্নত ডিজিটাল বাংলাদেশে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন সারা বিশ^ বাংলাদেশের উন্নয়নযাত্রাকে উদাহারন হিসেবে তুলে ধরছে অনুন্নত রাষ্ট্রের সামনে। ঠিক তখন সেই পাকিস্তানের দোসর বিএনপি ও জামায়াত এখন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। গণতন্ত্রের হত্যাকারীরা আজ গণতন্ত্রের ফ্যানা তুলে বিদেশী প্রভুদের পদলেহন করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার পায়তারা করছেন। বাংলাদেশের আপামর জনসাধারন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাই আগামী নির্বাচনে সকলকে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি পর্যায়ের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশবিরোধী সকল ষড়যন্ত্রের জবাব নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দেওয়া হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর যুবলীগ আয়োজিত ‘শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশে এই বক্তব্য রাখেন বক্তারা। বৃহষ্পতিবার বিকাল চারটায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বক্তারা বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগ নেতা শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, সদর থানা আওয়ামী লীগ নেতা এ্যাডঃ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাড: আল আমিন উকিল, আবুল হোসেন, সওকাত হোসেন, কবির পাঠান, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্সাল,মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত,রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিলন, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, শওকাত হাসান, মো: হাসান শেখ, মাসুম উর রশিদ, জামাল শেখ, ইমরুল ইসলাম রিপন, মো: ফয়সাল, মো: জুলহাস, বাদল সিপাহী, এজাজ আহম্মেদ, অলক শীল, রাকিবুল ইসলাম, লাবু আহমেদ, নুরে হেলাল, ফরিদুল ইসলাম, আলম খান, ইলিয়াস হোসেন সবুজ, কামরুল ইসলাম, ইউসুফ মোল্লা,
মাসুদ পারভেজ, মশিউর রহমান, বিপুল মজুমদার, রফিকুল ইসলাম, রিপন কবির, সবুজ হাজরা, চিশতী মারুফ হাসান সবুজ, মেহেদী হাসান রাসেল, ইস্রাফিল জনি,
ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, রনবীর বাড়ই সজল, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, ইমতিয়াজ রিপন, রফিকুল ইসলাম, হিরন হাওলাদার, বায়েজিদ সিনা, সালমান জামান, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, বিপ্লব ধর তত্বি, রাসেল শাখাওয়াত, মিজানুর রহমান রাজা, মো: সুমন হোসেন, সাগর মুজমদার, জাহাঙ্গীর হোসেন, রবি ব্যাপারি প্রমুখ।