চাঁপাইনবাবগঞ্জে বাবার হাত ধরে সড়ক পারহবার সময় ভটভটির ধাক্কায় শিশু নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-০৫ ২২:৫০:২৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  সদর  উপজেলায় বাবার হাত ধরে সড়ক পারাপারের সময় একটি ভটভটির ধাক্কায় মক্কা খাতুন নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। সে ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়া এলাকার আশিকুজ্জামানের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার(৫ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে বাড়ির নিকটে আমনুরা থেকে নাচোলগামী সড়ক পারাপারের সময়  বাবার হাত ছেড়ে  সড়ক পার হবার জন্য হটাৎ দৌড় দিলে  দ্রæতগতির ভটভটির ধাক্কায় আহত হয় শিশুটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই মক্কার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ভটভটিটি পালিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।