সোনামসজিদ সীমান্তে পুশইনের শিকার অন্ত:সত্তা ভারতীয় নারী সোনালীকে বিএসএফ’র নিকট হস্তান্তর বিজিবির

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-০৫ ২২:৩৫:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) দিয়ে পুশইনের শিকার বহুল আলোচিত ৩৫ সপ্তাহের (৯ মাস) অন্ত:সত্তা সোনালী বেগম (২৬) ও তাঁর ৮ বছরের শিশুপুত্র মো. সাব্বিরকে বিএসএফ’র নিকট হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার(৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সূস্থ অবস্থায় সোনালী ও তাঁর সন্তানকে হস্তান্তর করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মান্ত্রণালয়ের নির্দেশনায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবি, পুলিশ ও অনান্য সূত্রে জানা গেছে,গত ২৬ জুন কড়িগ্রাম সীমান্ত দিয়ে সোনালী,তাঁর স্বামী মো: দানেশ(২৮), তাঁদের সন্তান সাব্বিরসহ ৬ ভারতীয়কে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে। এরপর ওই ৬ জন চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করলে গত ২০ আগষ্ট পুলিশ তাঁদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে। এরপর  সদর থানা পুলিশ তাঁদের বিরুদ্ধে ২১ আগষ্ট মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোনালীদের  বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের  বীরভূম জেলার পাইকড় গ্রামে।  তাঁরা বাঙ্গালী। বাংলা ভাষায় কথা বলেন।
এমতাবস্থায় গত ১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার মৃত রহমত আলীর ছেলে ফারুক হোসেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুল ইসলামের আদালতে ওই ৬ জনের জামিন আবেদন করলে মূলত: সোনালীর অন্ত:সত্তার বিষয়টি বিবেচনা করে  আদালত ৬ জনকে ফারুকের  জিম্মায়  জামিন দেন । ফারুকের পূর্ব-পুরুষের বাড়ি ভারতে সোনালীদের বাড়ির এলাকায়। তাঁরা পরস্পর বংশীয় আত্মীয়।
বিজিবি আরও জানায়, এদিকে অন্ত:সত্তা নারী,শিশুকে পুশইনের ঘটনায় সৃষ্ট মানবিক ঝুঁকি ও আন্তর্জাতিক মানবাধিকার লংঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র  মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কুটনৈতিক পর্যায়ে  ভারতের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে। এর ফলশ্রæতিতে উভয় দেশের সম্মতিতে ভারতীয় নাগরিকদের নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরই ধরাবাহিকতায় শুক্রবার সসম্মানে সোনালী ও তাঁর সন্তানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
৫৯ বিজিবি অধিনায়ক কিবরিয়া বলেন, বিএসএফ’র এহেন  অমানবিক পুশইন  আন্তর্জাতিক মানবাধিকার মানদন্ড ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সূষ্পষ্ট লংঘন। পুশইন দীর্ঘদিন যাবৎ সীমান্তে মানবিক সংকট সৃষ্টি করছে। দু’দেশের সৌহার্দ্যপূর্ণ  সীমান্ত ব্যবস্থাপনার  পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত।
অধিনায়ক আরও বলেন, বিএসএফর আমানবিক পুশইন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসূলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শণ করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ,নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্ত:সত্তা নারী ও শিশুর প্রতি সুরক্ষা ও চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবির এই কার্যক্রম ন্যয়, মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজিবি আশা করে,পুশইনসহ আন্তর্জাতিক আইনবিরোধি অমানবিক কার্যক্রম বিএসএফ বন্ধ করবে এবং ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ  মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে।