অ র্চ না মা লা কা র

  • কিছুই পারি না
  • ২০২৫-১২-০৫ ১০:১৪:৪৪
image

মানুষ তো সবাই-আসলে কী সবাই মানুষ ?
তবে কেন এত অরাজকতা চারিদিকে !
কোথায় গেল মনুষ্যত্ব ?
অনাচার কুলষিত করছে সুন্দর সম্পর্কগুলো।
কারো কী আছে নিরাপত্তা ! না শিশু, কিশোরী, যুবতী, বৃদ্ধা।
অথচ সবাই কারো না কারো মা, বোন,
ধর্মের নামে নষ্টামি, উপকারের নামে সুযোগের ব্যবহার
এইতো সমাজের হালচাল।
সমাজকে তো পারি না ঘৃণা করতে-- আমিও সামাজিক জীব,
দায়ভার আমার ওপরও বর্তায় -- কিন্তু কিছুই করতে পারি না।
দুর্বলের ওপর জুলুম করতে বিবেক নিশ্চুপ,
"নরম কাঠে ছুতারের বল" চির সত্য।
চুপচাপ থাকি বলে আমি যেন কিছুই বুঝি না --
বোধশক্তি আছে বলেই রক্ত নিয়ে আমি খেলা করি না,
পরিবেশ ঘোলাটে করি না
না পারি ভালো কিছু করতে না পারি মন্দ করতে।
কারো উপকার করতে না পারলেও কারো কখনো অপকার করি না।