পাতলা পত্রে হেমন্তে জমে না যেমন প্রেম
সরলতার চাটনি তেমন
নাবী শীতে পায় না সঠিক দাম
গরিব গৃহস্থ তাই
নবান্নে নেমন্তন্ন খায় না
দেউরির বাইরে যায় না
কিছমত আগুর আসলেও
পাতলা পত্র, গরিব গৃহস্থের
কপালে নেই ওম
নবান্নের নাবী শীত তাই
হৃদয়ে রয় না