শিরোমনি সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-৩০ ১০:১৭:১৭
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ শিরোমণি সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতির বাৎসরিক সাধারণ সভা গতকাল  দুপুর ১ টায় বাইপাস সড়ক মুশফিকুর রহমানের গোডাউনে অনুষ্ঠিত হয়। সাধারণ সভার সভাপতিত্ব করেন মুন্সি জয়নাল আবেদীন। সভায় প্রধান অতিথি ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক ইফতেখায়রুল আলম বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আলহাজ শেখ আল আমিন ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন। মোঃ এমদাদ কাজীর পরিচালনায় বক্তৃতা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, মোঃ শহিদুল ইসলাম, কুদরত হোসেন, কাজী জগলুল আলম বাচ্চু, হাবিবুর রহমান, শেখ মুশফিকুর রহমান, শেখ হায়দার আলী, রাজু আহমেদ, মোহাম্মদ সিয়াম হোসেন, শেখ ইকবাল হোসেন, জাহিদুল ইসলাম , ইমদাদুল সহ ইজি বাইক মালিক সমিতির নেতৃবৃন্দ। সভায় আগামী ২০ ডিসেম্বর ইজিবাইক মালেক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি, সদস্য সচিব শেখ বদরউদ্দীন ও সদস্য মোঃ শহিদুল ইসলামকে করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।