চাঁপাইনবাবগঞ্জে সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন সম্পন্ন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-২৬ ২৩:২১:০৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের   অব. স্কুল র্শিক্ষক মেসের আলীর ছেলে এবং সময় টেলিভিশনের  বার্তা বিভাগের সহযোগী প্রয়োজক মাজহারুল ইসলাম সজল(৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত মঙ্গলবার(২৫ নভেম্বর) দুপুরে ঢাকার মগবাজারের ভাড়াবাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি টাঙ্গাইলের একটি কলেজের শিক্ষক স্ত্রী,এক শিশুপুত্র,এক শিশুকন্যা,বাবা ও মা, ভাই-বোন সহ বহু গূণগ্রাহী রেখে গেছেনে।
বুধবার(২৬অক্টোবর) সকাল ১১টায় লক্ষীপুর গ্রামের গোরস্থার প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। জাহঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে ¯œাতোকোত্তর  সম্পন্ন করা সজল ২০২৩ সালে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে সময় টিভির জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এর আগে ছাত্রাবস্থায় তিনি চাঁপাইনবাবগঞ্জের  স্প্তাাহিক গৌড় সংবাদ নামে একটি পত্রিকায় কাজ করেন।  বিনয়ী,সজ্জন ও বন্ধুবৎসল সজল বিশেষ করে সততার জন্য সহকর্মীদের মাঝে জনপ্রিয় ছিলেন। ভ্রমণপ্রিয় সজলের শখ ছিল ফটোগ্রাফি। তাঁর মৃুত্যতে চাঁপাইনবাবগঞ্জের সংবাদকর্মীদের মাঝে নেমে  এসেছে শোকের ছায়া।