ম হা দে ব ন স্ক র

  • তুমিই পেরেছো
  • ২০২৫-১১-২৫ ০৯:৫৬:১৪
image

যা কিছু চাহিদা বাতিল করেছি সব
মোমের মতন গেছি পুড়ে, নিরবে সকল ব্যাথা সয়েছি। 
তোমাকে রেখেছি পাশে, দুঃখ সহা নারী। 
সবকিছু সঁপেছি তোমাকে
যা কিছু লেগেছে ভারী। 

নদীমাতৃকা এই দেশে
বেলা অবেলায় তুমিই পেরেছ কত সহজে
 সর্বঙসহা আচলে, তোমার ছড়ানো পিঠে
গিট বেঁধে রেখে দিলে সেই ভার সহজাত নারী অভ্যাসে। 
আর, বলে দিলে সব মিটে যাবে সময়ে।