সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান মিয়ার মতিবিনিময়

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-২৪ ২২:১১:৫২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী,সাবেক এমপি শাহজাহান মিয়া জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার(২৪ নভেম্বর) বিকালে শিবগঞ্জ পৌর এলাকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে শাহজাহান মিয়া বলেন,জেলার বৃহত্তম  গুরুত্বপূর্ণ   এই আসনে দল আমাকে সূযোগ দিয়েছে। তবে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরও কয়েকজন ছিলেন। আমি সকলকে নিয়েই কাজ করতে চাই’।
বিএনপির প্রবীণ নেতা,পাঁচবারের সাবেক এমপি,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা  শাহজাহান আলী আরও বলেন, ‘বিগত সময়ে যে  পরিবেশ পরিস্থিতি ছিল বর্তমান পরিবেশ তার থেকে ভিন্ন। এ কারণেই আমরা  এ ধরণের আলোচনা করার সূযোগ পেয়েছি’। মহান মুক্তিযুদ্ধেও চেতনাকে সমুন্নত রাখতে হবে জানিয়ে জেলার বৃহত্তম আসনে বিএনপির প্রার্থী শাহজাহান মিয়া বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হতে হবে। প্রতিটি ভোটেরই সমান মূল্য রয়েছে। কেউ যেন ভোট থেকে বাদ না যায়  তদা নিশ্চিত করতে হবে। এজন্য সকল প্রার্থীর আচরণ বিধিমালা মেনে চলাই কাম্য’। যে সব মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পান নি তাঁদের সাথে শাহজাহান মিয়ার নির্বাচনী ক্যাম্পেইন থেকে যোগাযোগ কম করা হচ্ছে এমন অভিযোগ সত্য নয় বলেও জানান তিনি।
সভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আশরাফুল ইসলাম,শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক ডা. নাহিদুজ্জামান,উপজেলা  যুবদলের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম সেলিম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।