৫০ কোটি পাউন্ডে দ্য টেলিগ্রাফ কিনছে ডেইলি মেইল মালিক ডিএমজিটি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-২৩ ০৯:৫৭:৪৯
image

যুক্তরাজ্যের শীর্ষ ট্যাবলয়েড ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট ডিএমজিটি দ্য টেলিগ্রাফ অধিগ্রহণে বড় পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন ও আমিরাতভিত্তিক কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই–এর সঙ্গে ৫০ কোটি পাউন্ডে চুক্তি করেছে তারা।
শনিবার লন্ডন থেকে এএফপি জানায়, দীর্ঘ আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে। ডিএমজিটি এক বিবৃতিতে জানায়, রেডবার্ড আইএমআই-এর সঙ্গে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ অধিগ্রহণের বিষয়ে ৫০ কোটি পাউন্ড মূল্যে সমঝোতা হয়েছে।
১৭০ বছরের পুরোনো দ্য টেলিগ্রাফ ডিএমজিটির মালিকানায় গেলে যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম ডানপন্থী মিডিয়া শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাবে প্রতিষ্ঠানটি।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্সও পত্রিকাটি কেনার দৌড়ে ছিল। তবে সম্প্রতি তারা আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ায়, ফলে নতুন কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই–ই শেষ পর্যন্ত ডিএমজিটির সঙ্গে চুক্তিতে পৌঁছায়।

কীওয়ার্ডস:টেলিগ্রাফ অধিগ্রহণ,ডিএমজিটি,রেডবার্ড আইএমআই