চাঁপাইনবাবগঞ্জে হেরোইন,ইয়াবা,নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-২১ ১৬:১০:১০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয়ের অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা,১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও  মাদক বিক্রয়লগ্ধ নগদ প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকা সহ ইয়ানুর হোসে শুভ (৩১)  নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি জোড়গাছি বটতলাহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে  পূর্বের একাধিক মাদক মামলা সহ মাদক কারবারে জড়িত থাকার  অভিযোগ  রয়েছে রয়েছে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা।
মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয় সূত্র জানায়, শুক্রবার(২১ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে ওইসব মাদক ও টাকা সহ হাতেনােেত গ্রেপ্তার হন শুভ।
জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক(ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, শুভ চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক কারবারি। মাদক চোরচালানেও তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্য মাদক কেনাবেচা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছেন। স্থানীয়দের বরাতে কর্মকর্তা ইমরুল হাসান আরও বলেন, শুভর অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ। এ  অবস্থায় গতিবিধি পর্যবেক্ষণ করে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।