তারেক রহমানের জন্মদিনে খানজাহান আলী থানা বিএনপির এতিমখানায় দোয়া মাহফিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-২০ ২১:২২:২৮
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে যোগিপোল আদর্শ নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা বিশেষ দোয়া ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।আজ জোহর বাদ এতিমের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোল্লা সোহরাব হোসেন, হেলাল শরীফ, শাহাজান, আতাউর মোড়ল, শফিকুল ইসলাম, আলতাফ হোসেন, বিল্লাল সরদার, লিটন, সাইফুল্লাহ তারেক, আলম , রাসেল, শ্রমিকদল নেতা লিটন সবুজ, আল আমিন হাওলাদার, শাহরিয়ার খান মাসুম, মাসুম বিল্লাহ, মোঃ সিয়াম, এ সময় বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও জিয়া পরিবারের সামগ্রিক মঙ্গলকামনা করে এই দোয়া করা হয়।