মো শা হে দ চৌ ধু রী

  • ঘুরতে যাবো দূর সীমানায়
  • ২০২৫-১১-২০ ২০:০৮:৪৪
image

কেমন আছো ?
মোটামুটি
আজকে অফিস
কালকে ছুটি।

ঘুরতে যাবো
দূর সীমানায়
দিনে তো নয়
ভর পূর্ণিমায়।

ডানা মেলে
হবো পাখি
ফুলবাগানে
উঠবো ডাকি।

বৃষ্টি এলে
কাল বৈশাখে 
থাকবো বসে
নীপ-শাখে। 

থাকলে রাজি
অমত টা কার ?
কাটুক না দিন
বেশ চমৎকার।