মা নি ক চৌ ধু রী

  • স্বপ্নটা মরে যাচ্ছে
  • ২০২৫-১১-২০ ১৮:৫২:১৬
image

স্বপ্নটা আজ মরে যায়
অসংখ্য দুঃস্বপ্নের ভিড়ে।
সুখটা নীরবে হেরে যায়
দুঃখের ঘোলাটে নদীর তীরে।

মেধাবী জন ধুঁকে কাঁদে
নিস্বপ্নের দগ্ধ অন্ধকারে-
বুদ্ধির পথ থেমে যায় হঠাৎ,
নির্বুদ্ধের অহংকারে।

স্বার্থপরতার মুখোশ আজ
মানুষকে করে বিভ্রান্ত;
হতাশার নৌকা দুলে দুলে
ডুবে যায় অচিন্ত সময়ে ক্রান্ত।

বিশ্বাস আজ কাঁদে নীরবে
বিশ্বাসঘাতকের ছায়ার কাছে;
অসভ্যতার উৎসবে শুধু
বর্বরেরা হাঁটে মাথা উঁচু করে।

অপরাধের বোঝা বয়ে বেড়ায়
কিছু প্রাণ মানবতাহীন-
পাপের পরেও অনুশোচনা নেই,
অর্থহীন নীতিহীন দিন।

বিশ্ববিদ্যালয়ের সন্তানদের
কিছু আচরণ চরম সীমা ছাড়ায়-
শিক্ষার অভাব? না কি
শৈশবের লালনে ত্রুটি থাকে কোথায়?

যে মেয়েটি আচরণ ভেঙেছে,
তারও বঞ্চনার ক্ষতজাগা ছিল-
সমান মানবীয় দায়বদ্ধতা
কোথায় সে অন্ধকারে মিলল?

যৌনকর্মীরও থাকে দায়িত্ব
খদ্দেরকে কিছু সুখ দেয়া-
তবু আমাদের সমাজ-পরিবার
দায়িত্ব কোথায় হারিয়ে ফেলল যেনা?

নামকরা বিদ্যাপীঠের ছেলেমেয়েরা