অনুগামী শষ্যেরাও বুঝি জেনে গেছে
ফসলী মাঠের বিধর্মী চিৎকার।
চাঁদে অমাবস্যায় একাকীত্বে অভিসারে
মাঠ বুননের ফসলটাও জাত কূল মানেনা
ওরা জানান দেয় সবার জন্য এ শষ্যকণা
মাটি আর ফসল -
আজন্ম মানুষেরই আদিগন্ত অধ্যাদেশ।
বিধর্মী বলে চিৎকারে
নাভিশ্বাস তুললেও-
তারা শষ্যবীজের অংগীকার,
ফসল - ফসলের অংগীকার,
তাজা অরণ্যের মত মানুষ চেনে শুধু
জাত ধর্ম বর্ণের ভিন্ন মানুষ নয়
মাটি আর ফসলের মত অভিন্ন রক্তের মানুষ।
কানায় কানায় উপচে পড়ে মর্ত্যধারার বাসন্তিকা আলো যেমন --,
তাকে নাস্তিক বলবে নাতো আবার? বসন্ত জাত বর্ণ বোঝেনা
মানেনা এসবের কোনটাই।
বসন্ত হযে যাও মানুষ তুমি।
একবার ফুলমতি ফাগুন হও--
জোছনার -অমাবস্যার - আষাঢ়ের--।