ডুমুরিয়ায় নিসচা'র খুলনা সাতক্ষীরা মহাসড়কের রোড সাইন পরিষ্কার

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া
  • ২০২৫-১১-১৭ ১৯:০৬:৫৬
image

খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা'র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা সাতক্ষীরা -মহাসড়কের রোড সাইন এবং ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচি পালন করা হয়। 
১৭-১০-২৫ সোমবার সকাল ১১টায়  জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ,খুলনা- সাতক্ষীরা -মহাসড়কে গুটুদিয়া থেকে ডুমুরিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত রোড সাইন এবং দুর্ঘটনা প্রবণ এলাকার ঝোপঝাড় পরিষ্কার হয়।
 এ সময় সড়কের চলাচলত পরিবহন, চালক, শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়।
 রোড সাইন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন  নিসচা,সভাপতি খান মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য  শাহারুজ্জামান সবুজ ,এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী, জুয়েল বিশ্বাস সহ আরো অনেকে।