বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নাচোলে ট্রেন অবরোধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-১৬ ২২:৪৬:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তন করে একজন যোগ্য প্রার্থীকে  মনোনয়ন দেয়ার  দাবিতে নাচোল ষ্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। রোববার(১৬ নভেম্বর) সকাল ১০টায়  নাচোল উপজেলা ও পৌর বিএনপির ব্যানােের নেতাকর্মীরা নাচোল রেলষ্টেশনে রেললাইনের উপর অবস্থান নেয়। সকাল  পৌনে ১১টার দিকে তারা ঈশ^রদী ছেড়ে আসা গোমস্তাপুরের রহনপুর ষ্টেশনগামী ৫৭ আপ কমিউটার ট্রেনের সামনে কিছু সময়ের জন্য অবস্থান নেয়। পরে নাচোল থানা পুলিশ ও যাত্রীদের অনুরোধে নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়। এসময় ষ্টেশন এলাকায় আমিনুল  ইসলামের সমর্থকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
অবরোধে নেতৃত্ব দেন নাচোল উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। আবু তাহের খোকন বলেন, যাত্রী ভোগান্তি বিবেচনায় স্বল্প সময়ের কর্মসূচী পালন করা হয়েছে। তিনি অবিলম্বে  এই  আসনে যোগ্য প্রার্থী দেয়ার জন্য বিএনপি হাইকমান্ডের প্রতি দাবি জানান।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল  ইসলাম বলেন, পুলিশ রেল লাইনে অবস্থানকারীদের সরিয়ে দেয়। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 সদর  উপজেলার আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, নাচোলে সামান্য সময়ের জন্য ট্রেন আটকে ছিল। ট্রেনের পরিচালকের বরাতে তিনি  বলেন, কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি।