দারুল কোরআন মাদরাসায় আসছেন দেওবন্দের প্রখ্যাত আলেম সাইয়িদ হাসান আসজাদ মাদানী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-১১-১৩ ২২:৩৪:৫০
image

আওলাদে রাসুল (সা.) ও ভারতের দেওবন্দের প্রখ্যাত আলেম সাইয়িদ হাসান আসজাদ মাদানী আগামী ২৩ নভেম্বর ২০২৫ রাজধানীর উত্তরা মাঝিবাড়ি এলাকায় অবস্থিত দারুল কোরআন মাদরাসায় এক বিশেষ ধর্মীয় বয়ানে অংশ নেবেন।
দারুল কোরআন মাদরাসা কর্তৃপক্ষ জানায়, সফরের মূল উদ্দেশ্য হলো মুসলিম উম্মাহর ঐক্য, ভালোবাসা ও ইসলামী আদর্শে ফিরে আসার বার্তা পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামও উপস্থিত থাকবেন এবং ধর্মীয় আলোচনা করবেন।
মাদরাসার মুহতামিম মুফতি যোবায়ের আহমদ চাঁদপুরী জানান, “সাইয়িদ হাসান আসজাদ মাদানী (দা.বা.)-এর আগমন শুধু আমাদের মাদরাসার জন্য নয়, পুরো এলাকার জন্য বরকতের বার্তা বয়ে আনবে। আমরা সবাইকে এই মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি, যেন সবাই আল্লাহ ও রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের পথে ফিরে আসতে পারেন।”
আসন্ন মাহফিল উপলক্ষে ইতোমধ্যে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, মাহফিলটি উন্মুক্ত থাকবে এবং এলাকার নারী-পুরুষ নির্বিশেষে সবাই সেখানে অংশ নিতে পারবেন।