নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে লিফটের বিতরণ।

  • খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া।
  • ২০২৫-১১-১২ ২৩:০১:৪২
image

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার লক্ষ্যে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
(১২ নভেম্বর) বুধবার বিকাল ৩টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে পরিবহন চালক , শ্রমিক,পথচারী এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,নিসচা উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, সাবেক পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম,শেখ এনায়েত হোসেন।নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, মোঃ শাহাজান জমাদ্দার, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, কোষাধক্ষ্য রবিউল ইসলাম,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন,দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান,কার্যকরী সদস্য আব্দুর রহমান বেপারী, জুয়েল,মোঃ সোহেল, আলিমুল ইসলাম, হোসাইন খান, ডাক্তার আলমগীর হোসেন সহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কার্যক্রম শেষে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করা হয়।