সিএএবি অবঃ নিরাপত্তা শাখার ৩য় মহামিলন এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৫-১১-১১ ২৩:০৩:০৪
image

আজ মঙ্গলবার ১১ নভেম্বর সন্ধ্যায় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) অবঃ নিরাপত্তা শাখার সদস্যদের সংগঠনের অস্হায়ী কার্যালয়-উত্তরার দক্ষিণখনে ৩য় মহামিলন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব আশরাফুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নেছার উদ্দিনের সঞ্চালনায় আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য ৩য় মহামিলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।আলোচনায় সাংগঠনিক সম্পাদক খবির উদ্দিন,সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সকালের আলো ডট কম এর সম্পাদক এস, এম আজাদ হোসেন।