ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বড় গড়গাঁও গ্রামে ৭ টি পরিবারের ১৯ টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত

  • মাসুদুর রহমান
  • ২০২৫-১১-১১ ১১:৪৪:৪০
image

পীরগন্জ উপজেলা প্রতিনিধি,ঠাকুর গাঁয়ের পীরগঞ্জ উপজেলার ৬ নং ইউনিয়ন বড়গড় গাঁও গ্রামে ১০ নভেম্বর রোজ সোমবার দুপুরে  আগুনে পুড়ে ৭ টি পরিবারের ১৯ টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে,খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, চুলার আগুন থেকে আগুনের সূত্র পাত হতে পারে। ঘটনার পরে উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান চৌধুরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবার কে ৩০ কেজি চাল প্রদান করেন ও পরবর্তীতে ছয় হাজার টাকা ও দুই বান ঢেউ টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন।